দৌলতপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ৭:৩৭ পিএম


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা রিফাইতপুর ইউনিয়নের সোনাইকান্দী গ্রামের মাঠের ভিতরের একটি বাগান থেকে মঞ্জুরা খাতুন (৩৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।

সোমবার ১৬/০৫/২০২২ তারিখ সকাল আনুমানিক ১০ টার দিকে সোনাইকান্দী এলাকার লোকজন মাঠে মঞ্জুরার ঝুলন্ত  লাশ দেখতে পেলে দৌলতপুর থানায় খবর দেয়, পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এস এম জাবীদ হাসান।

তিনি জানান মঞ্জুরা খাতুন নামে একজন মহিলার লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আত্তহত্যা, এবং তার গলায় রশির দাগ পাওয়া গেছে। 

লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আরো  বিস্তারিত জানাতে পারবো।

এলাকাবাসি জানান, মঞ্জুরা খাতুন উপজেলার শিতলাইপাড়া গ্রামের মোঃ আলাউদ্দিন আলীর মেয়ে ও একই এলাকার মিনারুল ইসলামের স্ত্রী। সংসার জীবনে মঞ্জুরা এক ছেলে ও এক মেয়ের জননী । 

ঢাকা থেকে আসা মঞ্জুরার বড় ভাই মোঃ জাহিদ আলী জানান,  আমার বোন ও বোন জামাই  দীর্ঘদিন ধরে দৌলতপুর উপজেলায় একজনের বাসায় কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করে আসছিলো। 

বোন বাসার কাজ করতো  আর বোনজামাই তার বাড়ি দেখাশোনা সহ বিভিন্ন কাজকর্ম করতো।
এমনকি সেখানেই তারা থাকতো।

আজ সকালে  হঠাৎ শুনতে পারি যে আমার বোন মারা গেছে এবং তার লাশ পাওয়া গেছে পাশের এলাকা সোনাইকান্দীর মাঠে। 

এ বিষয় এলাকা বাসি ও সাধারণ জনগনের মাঝে চলছে আলোচনা সমালোচনা আনেকেই মনে করছে এটা একটি পরিকল্পিত হত্যা কান্ড হতে পারে। 

তাই সঠিকভাবে তদন্ত করে সত্য উন্মোচনের দাবিও জানান তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft