ম্যাকডোনাল্ডসের রাশিয়া থেকে চলে যাওয়ার ঘোষণা
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ৭:০২ পিএম

বিশ্বের বৃহত্তম বার্গার চেইন ম্যাকডোনাল্ডস সোমবার জানিয়েছে,তারা  রাশিয়ায় তাদের ব্যবসা বন্ধ বিক্রি করে দেবে। 

তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনে মানবিক বিপর্যয়ের কারণ ও ব্যবসা চালানোর মতো অবস্থা না থাকায় তারা রাশিয়ায় ব্যবসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

রাশিয়ায় ৩০ বছর আগে নিজেদের কার্যক্রম শুরু করেছিল শিকাগো ভিক্তিক বার্গার চেইন ম্যাকডোনাল্ডস। 

রাশিয়া যখন ইউক্রেনে প্রথম হামলা করে তখন রাশিয়ায় অস্থায়ীভাবে নিজেদের কার্যক্রম বন্ধ করে দেয় ম্যাকডোনাল্ডস। রাশিয়ায় ম্যাকডোনাল্ডসের ৮০০ এর বেশি দোকান আছে।  

রাশিয়ায় ম্যাকডোনাল্ডসের যেসব দোকান আছে তার ৮৪ ভাগের মালিকানা ছিল ম্যাকডোনাল্ডসের নিজের।

কিন্তু ওই সময় কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, নিজেদের কার্যক্রম বন্ধ করলেও ম্যাকডোনাল্ডস রাশিয়ায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীকে বেতন দিয়ে যাবে তারা। 

ম্যাকডোনাল্ডসের দেওয়া তথ্য অনুযায়ী তারা প্রতিবছর সারা বিশ্বের সকল দোকান থেকে যত অর্থ লাভ করত তার ৯ ভাগই আসত রাশিয়া ও ইউক্রেন থেকে। যার পরিমাণ প্রায় ২ বিলিয়ন ইউরো।

ফলে রাশিয়া থেকে ব্যবসা বন্ধ করে চলে গেলে ম্যাকডোনাল্ডসের লাভের ১০০ ভাগের প্রায় ১০ ভাগই কমে যাবে। 


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft