বন্দুক ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ৭:০০ পিএম আপডেট: ১৬.০৫.২০২২ ৭:০২ পিএম


নরসিংদীতে ডাকাতির প্রাক্কালে বন্দুক দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা  ডাকাত দলের ৬  সদস্য কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার দিবাগত রাতে জেলার  রায়পুরা থানার হোগলাকান্দির একটি গোরস্থান এর পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রায়পুরা থানার চরসুবুদ্ধি পশ্চিম পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে জাহাঙ্গীর আলম (৪০), সাহেরচড় মধ্যপাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে রিপন মিয়া (৩৬), সাপমারা এলাকার সাদেক মিয়ার ছেলে কালাম (৩৪), হাসিমপুর এলাকার আব্দুর রহমানের ছেলে আল- আমিন (৩২), সাহের চর মধ্যপাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে রব মিয়া (৩২) ও জেলার পলাশ থানার নরসিংহারচর এলাকার আবু কাশেম এর ছেলে ছফর আলী (২৭)। তাদের নিকট হতে ১টি বন্দুক, ২টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১ টি কাটার ও চাকু উদ্ধার করা হয়। 

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান,  গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরার হোগলাকান্দিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ  তাদের গ্রেফতার করা হয়েছে। ওই সময় সেখানে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এরা সবাই আন্তঃজেলা ডাকাতদলের সদস্য।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি ডাকাতি মামলা, রিপনের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৫টির বেশি ডাকাতি মামলা, কালাম এর বিরুদ্ধে ৪টি, আল আমিন ও রব মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটকের ঘটনায় তাদের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা রুজু হয়েছে। সে মামলায় গ্রেফতার দেখিয়ে প্রত্যেকের ৫ দিন রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft