মাদারীপুরে শিক্ষকদের ৬ দিনব্যাপী সিএ ট্রেনিং সমাপ্ত
মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ৬:৫২ পিএম


মাদারীপুরে বিভিন্ন স্কুলের বিষয়ভিত্তিক শিক্ষকদের নিয়ে ছয় দিনব্যাপী কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট (সিএ) ট্রেনিং সমাপ্ত হয়েছে। ১১ মে রোজ বুধবার থেকে থেকে ১৬ মে সোমবার পর্যন্ত মাদারীপুর শহরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা অফিসার জনাব সুবল চন্দ্র দাস এর ব্যবস্থাপনা ও অ্যাকাডেমিক সুপার ভাইজার (প্রধান প্রশিক্ষক) সঞ্জয় কুমার পাল এর পরিচালনায় ছয় দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রোগ্রামে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে  বিষয়ভিত্তিক প্রায় দুইশত শিক্ষক অংশগ্রহণ করেন। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়- মোট পাঁচটি বিষয়ে শিক্ষকদের শ্রেণী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষকদের ধারাবাহিক মূল্যায়নের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

ইংরেজি বিষয়ে প্রশিক্ষক ছিলেন- অহিদুল আলম এবং আব্দুল হাকিম, বাংলা বিষয়ে প্রশিক্ষক ছিলেন- কার্তিক মন্ডল  এবং জিনাত সুলতানা, গণিত বিষয়ের প্রশিক্ষক ছিলেন- আছাদুর রহমান এবং অসিত বালা এবং বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষক ছিলেন- ইব্রাহীম হাওলাদার এবং আবুল কাসেম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft