আত্রাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপের উদ্বোধন
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ৬:৫১ পিএম


নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ অনুর্ধ ১৭ বালক ও বালিকা উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে এর উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম, ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন, নাজমুল হক নাদিম, নাজিম উদ্দিন মন্ডল, খবিরুল ইসলাম, শেখ মো. মঞ্জুরুল আলম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি গোলাম মোস্তফা বাদল, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলার আট ইউনিয়নের মধ্যে প্রথম দিন হাটকালুপাড়া বনাম কালিকাপুর এবং আহসানগঞ্জ বনাম ভোঁপাড়া ইউনিয়ন অংশগ্রহণ করে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft