এসডিজির দ্বিতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ১:০০ পিএম

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন পর্যালোচনা নিয়ে দ্বিতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৬ মে) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে এসডিজি বাস্তবায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার প্রত্যাশার কথা জানান। 

আজ থেকে শুরু হওয়া তিন দিনের এ সম্মেলন আয়োজন করেছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট।

প্রসঙ্গত, এসডিজি হচ্ছে বিশ্ব মানবতার সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে জাতিসংঘ কর্তৃক ঘোষিত একটি কর্মপরিকল্পনা। এর মূল প্রতিশ্রুতি হলো, কাউকে পেছনে ফেলে রাখা যাবে না। 

এ প্রতিশ্রুতি পূরণে মূল ১৭টি অভীষ্ট ঠিক করা হয়েছে। অভীষ্টগুলো হচ্ছে- দারিদ্র্য ও ক্ষুধা দূর, সুস্বাস্থ্য, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, লিঙ্গসমতা ও নারীর ক্ষমতায়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন, সাশ্রয়ী জ্বালানি, টেকসই প্রবৃদ্ধি, শিল্প ও অবকাঠামো, অসমতা হ্রাস, টেকসই শহর ও জনপদ, পরিমিত ভোগ, জলবায়ু কার্যক্রম, জলজ জীবন, স্থলজ জীবন, শান্তি, ন্যায় বিচার ও টেকসই উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্ব। এর অধীনে রয়েছে ১৭২টি লক্ষ্যমাত্রা, যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের কথা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft