আজ থেকে হজ নিবন্ধন শুরু, চলবে তিন দিন
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ১২:৪৩ পিএম আপডেট: ১৬.০৫.২০২২ ৫:২৩ পিএম



আজ থেকে শুরু হচ্ছে হজের নিবন্ধন প্রক্রিয়া। ২০২০ সালে যারা প্রাক নিবন্ধন করেছিলেন, এবার তারা অগ্রাধিকার পাবেন। 

করোনার কারণে গেল দুই বছর সৌদি আরবের বাইরে থেকে কেউ হজে অংশ নিতে পারেননি। এবার চাঁদ দেখা সাপেক্ষে ৮ই জুলাই সৌদি আরবে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। 

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা অনুযায়ী এবছর সারা বিশ্বের মোট ১০ লাখ মানুষ হজ করার সুযোগ পাচ্ছেন। স্বাভাবিক সময়ে যার ২০ থেকে ২৫ লাখ।

১৬ থেকে ১৮ই মে, এই ৩ তিনদিনের মধ্যে করতে হবে হজের নিবন্ধন। ধর্মমন্ত্রনালয় থেকে নির্ধারিত প্যাকেজের বাইরে অতিরিক্ত টাকা নেয়ার সুযোগ নাই। আর যারা বয়সের নিষেধাজ্ঞায় আটকে গেলেন, তাদের জন্য রয়েছে বিকল্প উপায়। 

৬৫ বছর বয়স হবার কারণে যারা এবার হজে যেতে পারছেন না, তারা তাদের মনোনীত ব্যক্তিকে পাঠাতে পারবেন। আর চাইলে টাকাও ফেরত নিতে পারবেন।

হাবের সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, অন্য এজেন্সিগুলো চাইলে আলাদা প্রিমিয়াম প্যাকেজ ঘোষণা করতে পারবেন। সেটি একবারে আলাদা, সেগুলোর সুযোগ-সুবিধাও দৃশ্যমান।

শাহাদাত হোসেন আরো বলেন, হজ যাত্রীরা যারা যাবেন তাদের কাছে আমার অনুরোধ তারা যাতে এজেন্সির প্যাকেজের সকল সুযোগ-সুবিধা দেখে,পড়ে, জেনে চুক্তি স্বাক্ষর করে।

হজ নিয়ে কেউ অসদুপায় অবলম্বন করলে নেয়া হবে কঠোর আইনি ব্যবস্থা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft