দৌলতখানে বৃদ্ধকে কুপিয়ে জখম
ভোলা প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ১১:৫৫ এএম


ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোস্তফা (৫৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার উপজেলার চরখিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দাইমুদ্দিন ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। 

আহত বৃদ্ধ মোস্তফা জানান, ৪ শতক জমি নিয়ে একই বাড়ির জাকির গংদের সাথে তাদের দীর্ঘদিন ধরে বিরোধে চলে আসছে। ওই বিরোধপূর্ণ জমিতে জাকির গংরা জোরপূর্বক পুকুরের ঘাটলা দিতে গেলে তারা বাধা দেই। 

এসময় তারা ক্ষিপ্ত হয়ে জাকির, আল আমিন, মান্নানসহ ৫ থেকে ৭ জন মিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। বর্তমানে তিনি বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয় অভিযুক্ত আল আমিন জানান, উল্টো তারা তাকে কুপিয়ে জখম করেছে। বর্তমানে তিনি দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft