যুক্তরাষ্ট্রে আবারো হামলা, এবার চার্চে
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ১০:০৯ এএম


যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অঙ্গরাজ্য বাফেলোতে একটি সুপারমার্কেটে বন্দুক হামলায় ১০ জন নিহতের একদিন পর এবার চার্চে হামলার ঘটনা ঘটেছে।

দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলের লুঙ্গা উডস এলাকায় একটি চার্চে বন্দুক হামলায় একজন নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 

পুলিশ হামলাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। স্থানীয় সময় রোববার দুপুর দেড়টার দিকে জেনেভা প্রেসবিটারিয়ান চার্চে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়ে, হামলার ঘটনায় ৬০ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। গির্জাগামী লোকজন সাহসের সঙ্গে এগিয়ে এসে হামলাকারীকে না থামালে মৃতের সংখ্যা আরও বাড়ত বলে জানায় পুলিশ।

একদিন আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অঙ্গরাজ্য বাফেলোর একটি সুপারমার্কেটে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

পুলিশ বলছে, ওই ঘটনায় তারা ১৮ বছর বয়সি শ্বেতাঙ্গ হামলাকারীকে আটক করেছে। ঘটনাটিকে তদন্ত করা হচ্ছে।
গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ।

এই ঘটনাটিকে ন্যাক্কারজনক বলে আখ্যায়িত করেছেন এ.রি কাউন্টি শেরিফ জন গার্সিয়া বলেন, ‘আমাদের সম্প্রদায়ের বাইরের কারও কাছ থেকে জাতিগতভাবে ঘৃণা বিদ্বেষে উদ্বুদ্ধ হয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।’

পুলিশ জানায়, সন্দেহভাজন ওই যুবক শনিবার বিকালে ব্যস্ত সুপারমার্কেটে উচ্চ ক্ষমতার একটি রাইফেল হাতে প্রবেশ করে গুলি চালানোর আগে হামলা সরাসরি প্রচার করার জন্য একটি ক্যামেরা ব্যবহার করে।

শহরটির মেয়র বাইরন ব্রাউন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি গভীর শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft