প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ৯:১৭ এএম আপডেট: ১৬.০৫.২০২২ ৯:৩৭ এএম

গত কয়েক দিনের তুলনায় এখন বৃষ্টির প্রবণতা অনেকটা কমে গেছে। তাই বাড়ছে গরম।
এই অবস্থা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর সারাদেশে আবারো বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত) দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে কিছুটা বেশি বৃষ্টি হয়েছে।
এসময় সবচেয়ে বেশি ৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের রাজারহাটে। এছাড়া সিলেট ৬২, সাতক্ষীরায় ৩৫, মংলায় ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় হয়নি কোনো বৃষ্টি।
সিলেট অঞ্চল ছাড়াও দেশের অন্যান্য স্থানে ভারি বৃষ্টি নেই। ঢাকা, বরিশাল ও রাজশাহী অঞ্চল প্রায় বৃষ্টিহীন হয়ে পড়েছে।
যদিও রোববার সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা ছিলো। সেই সঙ্গে মাঝেমধ্যে বইছে দমকা বাতাস।
আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে এ আবহাওয়া অধিদপ্তর , আগামী দুদিন পর বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
এদিকে রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিলো।
জে/ আল