আমিরাতের নতুন প্রেসিডেন্টের সঙ্গে ড. মোমেনের সাক্ষাৎ
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ৯:০৩ এএম

সংযুক্ত আরব আমিরাতের নবনির্বাচিত প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

রোববার আবুধাবিতে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন ড. মোমেন।আমিরাতের প্রতি সংহতি জানাতে শনিবার দেশটিতে এক দিনের সংক্ষিপ্ত সফরে যান মন্ত্রী।

সাক্ষাতে সদ্যপ্রয়াত আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা ও শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানায়, সদ্যপ্রয়াত আমিরাতের প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা ও শোক জানানোর পাশাপাশি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী, রাজপরিবারের সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft