প্রকাশ: রোববার, ১৫ মে, ২০২২, ৩:৩২ পিএম

বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব (বৈশাখী পূর্ণিমা) বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
রবিবার (১৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।
তিনি বলেন, ১৫ মে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ সকাল থেকে হিলি স্থলবন্দরে ভারত- বাংলাদেশের সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ১৬ মে সোমবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে।
হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি আজ সকাল থেকে বন্দরের অভ্যান্তরীন পণ্য লোড আনলোডসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ভারতের আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাকগুলো ওপারে ফেরত যাচ্ছে। আগামীকাল ১৬ মে সোমবার থেকে বন্দরে পণ্য লোড- আনলোডসহ সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে।
হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান বলেন, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।