শিক্ষকের দেয়া বিদ্যুতের তারে ছাত্রের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১৫ মে, ২০২২, ৩:২৮ পিএম


বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের খেলাধুলা করতে নিষেধ করেছিলেন প্রধান শিক্ষক। তবে শিক্ষকের কথা শোনেনি তারা। ফলে বিদ্যালয় মাঠ ও ভবনের চারপাশে দেওয়া হয় বিদ্যুতের তার। খেলতে গিয়ে সেই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীরব ইসলাম (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

গত ১৪ মে শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকার কালপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত নীরব ইসলাম ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও বোনারপাড়া এলাকার ভ্যানচালক জহুরুল ইসলামের ছেলে। এলাকাবাসী বলেন, প্রধান শিক্ষক আব্দুল বাকি কয়েকদিন ধরে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ করে দেন। তারপরেও স্থানীয় শিক্ষার্থীগণ খেলাধুলা করে আসছিল। 

পরে প্রধান শিক্ষকের নির্দেশে দপ্তরি মো. নিলু মিয়া বিদ্যালয় ভবন ও মাঠের চারপাশে বিদ্যুতের তার দিয়ে রাখেন। শনিবার বিকালে মাঠে খেলাধুলা করার সময় সেই তারে জড়িয়ে নীরব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। প্রতিবেশী ফরিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ করতে মাঠের চারদিকে তার দিয়ে রাখেন শিক্ষক। খেলতে গিয়ে সেই তারে জড়িয়ে মারা গেছে নীরব। 

বিদ্যালয়ের দপ্তরি নিলু মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, বিকাল ৪টার পর বিদ্যালয় বন্ধ করে বাড়িতে গেছি। এরপর কী হয়েছে জানি না। এ ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকি বাড়ি ছেড়ে পালিয়েছেন। তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। একজন শিক্ষকের এমন কান্ড মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন এলাকাবাসী।





























































« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft