পত্রিকার মলাটে অনুষ্কার ছবি দেখে মুগ্ধ বলিউড, কিন্তু বিরাট যা বললেন
প্রকাশ: রোববার, ১৫ মে, ২০২২, ২:৪১ পিএম

প্রেমকে প্রকাশ্যে আনতে বরাবর ভালবাসেন 'বিরুষ্কা'। তা সে গ্যালারি থেকে মাঠে ছুড়ে দেওয়া উড়ন্ত চুম্বন হোক বা জনসমক্ষে পরস্পরের কণ্ঠলগ্ন হওয়া।

শনিবার ইনস্টাগ্রামে অনুষ্কা শর্মা একটি ছবি পোস্ট করেছেন । একটি পত্রিকার প্রচ্ছদে প্রকাশিত তাঁর নিজেরই ছবি সেটি। যা দেখে বলিউডের অনেকেই অনুষ্কার প্রশংসা করেছেন। নিজেদের মুগ্ধতার কথা লিখে জানিয়েছেন তাঁরা। কিন্তু সেই সব মন্তব্যের ভিড়ে যাঁর মন্তব্য সবার নজর কেড়েছে, তিনি স্বয়ং বিরাট কোহলী।

'দাম্পত্যের পাঁচ বছর পরেও ভালবাসা প্রদর্শনে বিরাম নেই দু’জনের। এমনকি, এক জন আরেক জনের ইনস্টাগ্রাম পোস্টেও প্রায়শই মন্তব্য করেন। শনিবারও অনুষ্কার ওই ছবিতে নিজের মতামত জানিয়েছেন বিরাট।

এক ফ্যাশন পত্রিকার প্রচ্ছদে প্রকাশিত ওই ছবিটি নিয়ে যেখানে আথিয়া শেট্টি, রিয়া কপূরের মতো বলিউডের ফ্যাশনদুরস্তরা অনুষ্কার ফ্যাশন-সচেতনতার প্রশংসায় পঞ্চমুখ, সেখানে বিরাট তাঁর স্ত্রীকে বর্ণনা করেছেন একটি শব্দে— ‘গর্জাস’। যার কাছাকাছি বাংলা অর্থ হতে পারে 'জমকালো'। নিজের মন্তব্যের পাশে একটি হৃদয়চিহ্নও ব্যবহার করেছেন বিরাট।

ছবিতে অনুষ্কাকে দেখা যাচ্ছে ফিকে গোলাপি রঙের একটি ব্লেজারের সঙ্গে মিষ্টি আকাশি রঙের শার্ট আর রুপালি ট্রাউজার পরে। অত্যন্ত হালকা রুপটান এবং আলগা ভাবে বাঁধা চুলে অনুষ্কাকে ‘চোখে ধাঁধানো’ দেখতে লাগছে বলে মন্তব্য করেছেন সুনীল শেট্টির কন্যা আথিয়া। পোশাক পরিকল্পক রিয়াও আগুনের ইমোজি দিয়ে বুঝিয়েছেন নেটমাধ্যমে অনুষ্কার এই ছবি অগ্নিকাণ্ড ঘটাচ্ছে! তবে বিরাটের মন্তব্যই অনুষ্কা অনুরাগীদের মনে ধরেছে।

প্রসঙ্গত, ওই ফ্যাশন পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে বিরাটের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েই বিস্তারিত বলেছেন অনুষ্কা। তাঁর পরের ছবি ঝুলন গোস্বামীর জীবনীচিত্র ‘চাকদহ এক্সপ্রেস’ নিয়েও ওই সাক্ষাৎকারে কথা বলেছেন।


-জ/অ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft