প্রকাশ: রোববার, ১৫ মে, ২০২২, ২:৩৫ পিএম আপডেট: ১৫.০৫.২০২২ ২:৩৮ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, (আ.লীগ নেতা) হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন।আওয়ামী লীগের নেতারা মুখে যা বলেন, কাজে তার উল্টো করেন।
তিনি বলেছেন, করেছেন।আওয়ামী লীগের নেতারা মুখে যা বলেন, কাজে তার উল্টো করেন।
দিনাজপুর শহরের ইন্সটিটিউট মাঠ প্রাঙ্গণে দিনাজপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপি মহাসচিব।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দিনাজপুরের একটি ঐতিহাসিক জনপদ। দিনাজপুর সংগ্রামের জনপদ। দিনাজপুরের মানুষ তাঁদের প্রতিটি অধিকার আদায় করেছেন সংগ্রামের মাধ্যমে।’ তিনি আগামীর আন্দোলনে দিনাজপুরবাসীকে বিশেষ অবদান রাখার আহ্বান জানান।
১২ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে দিনাজপুর ১৩ উপজেলার ২২টি ইউনিটে এক হাজার ৯১৯ জন ভোটার ভোট প্রয়োগ করেন। ভোটগ্রহণ ১২টা থেকে ৪টা পর্যন্ত চলে। উৎসব মুখর পরিবেশে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।