পনেরো মাস পর ফিরে এসেই উইকেট নিলেন নাইম
প্রকাশ: রোববার, ১৫ মে, ২০২২, ১১:২০ এএম


টসে হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। যদিও বাংলাদেশ অধিনায়কের আশা ছিল টস জিতলে ব্যাটিং নেওয়ার।

করোনাভাইরাস থেকে সেরে উঠেই প্রথম টেস্টে যোগ দিয়েছেন অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

সে হিসেবে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে বোলিং আক্রমণে নেমেছেন মুমিনুল হক। 

সাকিব ছাড়া বাকি দুই স্পিনার হলেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। আঙুলের চোটে মেহেদী হাসান মিরাজ ছিটকে যাওয়ার পর দলে এসেছেন অফস্পিনার নাঈম।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দলের দুই পেসারকে সামলে নিয়ে স্কোরবোর্ড সচল রেখেছিলেন দিমুথ করুনারত্নে (অধিনায়ক) ও ওশাদা ফার্নান্দো।

৮ ওভারে ২২ রান জমা করে ফেলেন তারা।

খালেদ আহমেদ ৩ ওভার দিয়ে ১৩ রান দেন আর ৫ ওভারে ১০ রান দেন শরিফুল।

অষ্টম ওভারে স্পিনার নাঈমকে বোলিংয়ে আনেন মুমিনুল। আর এসেই আঘাত হানেন মিরাজের জায়গায় সুযোগ পাওয়া এই স্পিনার।

দিমুথ করুনারত্নেকে এলবিডব্লিউ করে শুরুর জুটি ভাঙলেন অফ স্পিনার নাঈম হাসান।অফ স্টাম্পের একটু বাইরে পড়ে অ্যাঙ্গেলে ভেতরে ঢোকা বল কাট করেন লঙ্কান অধিনায়ক। তবে এর আগে ছুঁয়ে যায় তার প্যাড। জোরাল আবেদনে সাড়া দিয়ে এলবিডব্লিউ দেন আম্পায়ার। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি লঙ্কান অধিনায়কের।

 ভাঙে ২৩ রানের উদ্বোধনী জুটি।

৫২ বলে বাঁহাতি এই ওপেনার করেন ২৩ ও তার সঙ্গী ওশাদার  কুসল মেন্ডিস ১০ বলে তিন রান করে কিএজ আছেন।

এ রিপোর্ট লেখার সময় ১৩ ওভারে শ্রীলংকার সংগ্রহ এক উইকেট হারিয়ে ৩৯ রান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft