মানুষ খুশি থাকলে মির্জা ফখরুলদের মন খারাপ হয়ে যায়, ওবায়দুল কাদের
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৩:৪৫ পিএম আপডেট: ১৪.০৫.২০২২ ৪:৫৪ পিএম

‘মানুষ খুশি থাকলে মির্জা ফখরুলদের মন খারাপ হয়ে যায়’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সকালে মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তার রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন। 

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘যারা নিজ দলের চেয়ারপারসনের মুক্তির জন্য দেখার মত একটা মিছিল পর্যন্ত করতে পারেনি, তাদের মুখে সরকার পতনের আন্দোলনের কথা মানায় না।’ 

বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আগে নিজ দলে ঐক্য ফিরিয়ে আনুন। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে ভাসতে ভাসতে এখন শ্রীলঙ্কা দ্বীপে পৌঁছেছে।’

ওবায়দুল কাদের বলেন. ‘বিএনপির এগিয়ে যাওয়ার পথে কালো ছায়া সংকটে পড়েছে শেখ হাসিনার অপ্রতিরোধ্য অগ্রযাত্রার কারণে।  বাংলাদেশের মানুষ খুশি থাকলে মির্জা ফখরুলদের মন খারাপ হয়ে যায়’

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘যারা নিজ দলের চেয়ারপারসনের মুক্তির জন্য দেখার মত একটা মিছিল পর্যন্ত করতে পারেনি, তাদের মুখে সরকার পতনের আন্দোলনের কথা মানায় না।’ 

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ উন্নয়ন অর্জনে ‘বিশ্বের বিস্ময়’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন,  ‘প্রতিটি সংকট ও দুর্যোগে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়ে  শেখ হাসিনা সফলতা অর্জন করেছেন।’ 

আওয়ামী লীগ থেকে দূষিত রক্ত বের করে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের দলের শীর্ষ নেতাদের উদ্দেশে বলেন, ‘ভালো লোকদের দলে টানুন আর খারাপদের দল থেকে বের করে দিন ‘

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগে কেউ অপকর্ম করলে রেহাই পায় না,শাস্তি পেতে হয়,বিএনপির আমলে এমন একটাও নজির নেই,যে তারা শাস্তি দিয়েছে।’


জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft