প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৩:১৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামে দুই বছরের দুই শিশু পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু আপন চাচাতো ভাই। তারা হলেন নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামের প্রবাসী মাঈন উদ্দিন ও বাচ্চু মিয়ার ছেলে উসমান (২) ও তার আপন চাচাতো ভাই আবদুল্লাহ (২)।
সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছেন শিশু উসমান ও আবদুল্লাহ দুজন। কিছুক্ষণ পর তাদেরকে আর দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজা খুঁজি শুরু করলে বাড়ির পাশে পরিত্যক্ত জলাশয়ে জমে থাকা পানির কাছে গেলে তারা ঐ দুই শিশুকে পানিতে তলিয়ে যেতে দেখেন।
তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মর্মান্তিক মৃতুতে পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকায় শোকের মাতম চলছে।