আজ সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে ন্যাটোর বৈঠক
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ২:২৯ পিএম


সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে ন্যাটোর বৈঠক আজ

আজ শনিবার বার্লিনে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে অনানুষ্ঠানিক একটি বৈঠকে বসতে যাচ্ছে সুইডেন ও ফিনল্যান্ড। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ধারণা করা হচ্ছে সদস্য না হওয়া সত্ত্বেও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর  উভয় দেশ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করবে।

মস্কো জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেয়াকে হুমকি হিসেবে দেখছে রাশিয়া। যদি তারা ন্যাটোর সদস্য হয় তবে সুইডেন ও ফিনল্যান্ডের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করবে এবং শীতল যুদ্ধের সময় ফিরে আসবে বলেও মনে করে মস্কো।

ন্যাটোর আরেক সদস্য তুরস্কও আজকের বৈঠকে যোগ দিচ্ছে বলে জানা গেছে। তবে ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগ দেওয়ার উদ্যোগে আপত্তি জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান উক্ত বৈঠক থেকে সরে এসেছে।

শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, ‘স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল সন্ত্রাসী সংগঠনগুলোর অতিথিশালায় পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার উদ্যোগকে সমর্থন করতে পারি না।’ 

এর আগে ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে ফিনল্যান্ড ইচ্ছা প্রকাশ করলে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছিলেন, ফিনল্যান্ডকে ন্যাটোতে ‘উষ্ণতার সঙ্গে স্বাগত জানানো হবে’। দেশটির যোগদান যাতে ‘দ্রুত ও মসৃণ’ হয় তার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। 

এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে ফিনল্যান্ড যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে ফ্রান্সের। 

তবে রাশিয়া এ ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছে। মস্কো জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ড যদি ন্যাটোতে যোগ দেয়, তবে রাশিয়া সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। 

জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft