কাশিয়ানীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ৮, আহত ৩০
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ১:৫৭ পিএম আপডেট: ১৪.০৫.২০২২ ৩:০৬ পিএম


জেলার কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের মিল্টনবাজার নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কের উপর যাত্রীবাহি বাস, মাইক্রোবাস ও মটর সাইকেলের  মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে কমপক্ষে ৭  জন এবং হাসপাতালে নেয়ার পর অপর একজন নিহত হয়েছেন । আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।  গতকাল  শনিবার সকাল ১১ টার দিকে এ দূর্ঘটনা সংঘটিত হয়। 

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আসম আরিফুল হক ঘটনাস্থলে  ৭ জন নিহত হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ওই স্থান থেকে আরও ৬ জনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরও অনেকে আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালে প্রেরন করা হয় বলেও তিনি জানান। 

ভাঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মুফাচ্ছেল বলেন, মাওয়া থেকে রাজীব পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে খুলনা যাওয়ার পথে ফুকরার মিল্টনবাজার নামক এলাকায় পৌঁছালে ঢাকামুখী একটি মাইক্রোবাস ও একটি মটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মহাসড়কের পাশে থাকা একটি ধানমাড়াই কলও বাসের চাপায় পিষ্ট হয়। নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।  

ঘটনাস্থলে ৭ জন এবং হাসপতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়েছে বলে তিনি জানান। দূর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে।

নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন দক্ষিন ফুকরা গ্রামের ফিরোজ মোল্ল্যা (৪০) ও তার স্ত্রী,অনীক এবং গোপালগঞ্জের বাসুদেব সাহাসহ পরিবারের মোট ৪জন। 
 
 

                                 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft