ফিনল্যান্ডে বিদুৎ সরবরাহ বন্ধ করে দিলো রাশিয়া
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৯:২৫ এএম আপডেট: ১৪.০৫.২০২২ ৯:৩৫ এএম

ইউক্রেন যুদ্ধের জেরে সৃষ্ট উত্তেজনায় পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া। এবার ফিনল্যান্ডে বন্ধ করে দিচ্ছে বিদ্যুৎ সরবরাহ। 

আজ শনিবার থেকেই দেশটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে বলে জানিয়েছে রুশ বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি ‘রাও (আরএও) নর্ডিক’।

সংস্থাটির দাবি, আগে সরবরাহ করা বিদ্যুতের পাওনা মূল্য পরিশোধ করা হয়নি। মূল্য পরিশোধ সংক্রান্ত জটিলতার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

কোম্পানিটির দাবি, “এটি একটি ব্যতিক্রমী পরিস্থিতি, যা আমাদের বাণিজ্য ইতিহাসের বিশ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো ঘটছে।”

এদিকে, ফিনল্যান্ডের গ্রিড অপারেটর জানিয়েছে, রাশিয়া দেশটির বিদ্যুতের সামান্য অংশ সরবরাহ করে থাকে, যা বিকল্প উৎস যোগান দেওয়া হবে।

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটে (ন্যাটো) যোগ দেওয়ার পরিকল্পনা করছে ফিনল্যান্ড। এতে ক্ষুব্ধ রাশিয়া।

ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে বৃহস্পতিবার রাশিয়া ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’ নেওয়ার হুমকি দেয়।

ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার দীর্ঘ এক হাজার ৩০০ কিলোমিটার (৮১০ মাইল) সীমান্ত রয়েছে।

আগামী রবিবার ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে।

জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft