বেলকুচিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৯ মে, ২০২২, ৩:১৩ পিএম


সিরাজগঞ্জের বেলকুচিতে বালুবাহী ট্রাকের ধাক্কায় তারেক রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার দুপুরে বেলকুচি উপজেলার আজুগড়া বেড়িবাঁধ এলাকায় এঘটনা ঘটে।

নিহত তারেক জেলার চৌহালী উপজেলার চাঁদপুর উত্তর পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, বালুবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এসময় মোটরসাইকেলে থাকা চালক ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তারেক কে উদ্ধার করে খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft