যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
প্রকাশ: সোমবার, ৯ মে, ২০২২, ৩:০৯ পিএম


নাটোরের গুরুদাসপুরে যৌতুকের জন্য রওশনারা আক্তার রুমা নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী সেলিম মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা আব্দুল রউফ বাদি হয়ে গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

গত শুক্রবার(৬ মে) উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-গড়িলা গ্রামে এ ঘটনাটি ঘটে।

গৃহবধূর বাবা আব্দুল রউফ জানান, ১০ বছর আগে উপজেলার বৃ-গড়িলা এলাকার মোজাম্মেল হকের ছেলে সেলিম মালিকের সঙ্গে আব্দুর রউফের মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই যৌতুকের জন্য মেয়ে রুমাকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করতে থাকে।

পরে মেয়ের সুখের কথা ভেবে যৌতুক হিসাবে ৪ লাখ টাকা এবং আসবাবপত্র দেন। কিন্তু তারপরও আরও যৌতুকের টাকা জন্য চাপ সৃষ্টি করে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। টাকা দিতে অসস্বীকার করলে মেয়ে রুমাকে মারধর করে। এ নিয়ে এলাকায় একাধিক বার শালিশ হলেও নির্যাতন বন্ধ হয়নি। সংসারে এক ছেলে ও এক মেয়ের মুখের দিকে তাকিয়ে সব নির্যাতন সহ্য করে সংসার করে আসছিল ওই গৃহবধূ। পরে গত শুক্রবার যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে স্বামী সেলিম মালিক। সেই টাকা দিতে অস্বিকার করায় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন গৃহবধূকে মারপিট করে।

এসময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে গৃহবধূ  রুমা চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে গৃহবধূর স্বামী সেলিম মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. আব্দুল মতিন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft