আমার শরীর নিখুঁত নয়, দাগ-চিহ্নে ভরা: স্বস্তিকা
প্রকাশ: সোমবার, ৯ মে, ২০২২, ১:৫৫ পিএম


টালিউডের অন্যতম সফল অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলামেলা কথা বলেন তিনি। মা হওয়ার পর মেয়েদের শরীরে যেসব পরিবর্তন আসে তা নিয়ে এবার খোলাখুলিভাবে কথা বলেছেন এই অভিনেত্রী।

গতকাল (৮ মে) মা দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছেন সস্তিকা। ওই পোস্টে তিনি সেই সকল মাকে কুর্নিশ জানিয়েছেন, যারা গায়ে স্ট্রেচ মার্ক ও খুঁত শরীর নিয়েও মা হওয়াটা শ্রেষ্ঠ পাওনা বলে মনে করেন।

স্বস্তিকা লেখেন, ‘শিশুকে আমার মধ্যে লালন করি। আমি একটা বাচ্চাকে বুকে নিয়ে শুয়েছি। তার বমি, মলত্যাগ সব কিছু সামলে রাতের পর রাত চেয়ারে বসে জেগে কাটিয়েছি। আমার শরীর নিখুঁত নয়, দাগ ও চিহ্নে ভরা। কিন্তু আমি যখন আয়নার দিকে তাকাই তখন একজন মাকে দেখতে পাই, এর চেয়ে বড় সম্মান বা আশীর্বাদ আর কিছু নেই।’

প্রসঙ্গত, ব্যক্তিজীবনে স্বস্তিকার একটি মেয়ে। নাম অন্বেষা। ২০০৭ সালে স্বামী প্রমিত সেনের সঙ্গে বিচ্ছেদের পর মেয়েকে একাই মানুষ করছেন এই অভিনেত্রী। মেয়ের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মেয়ের কাছে স্বস্তিকাই তার মা এবং বাবা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft