ঝিনাইগাতীতে বিশ্ব 'মা' দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা
শেরপুর প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৫:২৩ পিএম



শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব 'মা' দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮মে রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে একটি র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় একই স্থানে এসে শেষ হয়। 

পরে সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিনের সঞ্চালনায়  উক্ত আলোচনা সভায় বিশ্ব 'মা' দিবসের তাৎপর্য  তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান তালুকদার,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পি আই ও ) মো: আব্দুল মান্নান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নুরন নবী প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft