রৌমারী সীমান্তে যুবক আটক
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৪:৪১ পিএম


কুড়িগ্রামের রৌমারীর ছাটকড়াইবাড়ি সীমান্তে ১টি গরুসহ ইলিয়াস আলী (২৮) নামের এক গরু ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। রবিবার ভোররাতে তাকে আটক করা হয়। গরুটির আনুমানিক মুল্য আশি হাজার টাকা।

দাঁতভাঙ্গা বিজিবি’র কোম্পানী কমান্ডার ফরহাদ হোসেন জানায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় কাটাতারের বেড়া ডিঙ্গিয়ে আড়কির মাধ্যমে গরু পারাপার করে আসছে। এ খবর জানার পর থেকে সীমান্তে টহল জোরদার করা হয়। 

ওইদিন রাতে দাঁতভাঙ্গা ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে কয়েকজন গরু ব্যবসায়ী পালিয়ে গেলেও ছাটকড়াইবাড়ি সীমান্তের ১০৫৪ নং পিলার হতে বাংলাদেশ অভ্যন্তরে ইলিয়াস আলীকে একটি গরুসহ আটক করা হয়। আটক যুবক উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ি গ্রামের শামছুল হকের ছেলে। 

রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, বিজিবি কর্তৃক আটক যুবককে থানায় সোপর্দ করেছে এবং মামলা দিয়ে সোমবার জেল হাজতে পাঠানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft