হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ
প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৪:৩৭ পিএম


সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল শনিবার জেদ্দার একটি হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি ভর্তি হন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ রবিবার এ তথ্য নিশ্চিত করেছে।

বিস্তারিত কিছু না জানালেও জেদ্দার কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন বলে জানানো হয় বার্তায়।

ডেপুটি প্রিমিয়ার ও ক্রাউন প্রিন্স হিসেবে কয়েক বছর দায়িত্ব পালনের পর ২০১৫ সালে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশটির বাদশার দায়িত্ব নেন তিনি। ৮৬ বছরের এই বাদশাহ এর আগে ২০২০ সালে দুইটি সার্জারির মধ্য দিয়ে গেছেন।

ধারণা করা হচ্ছে, নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে বাদশা সালমান হাসপাতালে ভর্তি হয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft