প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৪:৩০ পিএম

আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য জেলার মুকসুদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন ৮ জন।
তারা হলেন বতর্মান মেয়র আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক হুজ্জাত হোসেন লিটু, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: বরকত খান, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মো: শাহাদৎ হোসেন, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: লুৎফর রহমান মোল্ল্যা,মিজানুর রহমান মন্টু, মো: আমিনুর রহমান পল্টু এবং রকীবুল ইসলাম মুন্সি।
এদিকে গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মোট ১০ জন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন বলে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান নিশ্চিত করেছেন।