দুবাই যাচ্ছেন জাহানারা ও রুমানা
প্রকাশ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৫:৪১ পিএম


আইপিএল শুরুর পর থেকেই বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ এখন জনপ্রিয়। ছেলেদের এই লিগগুলো যতটা নামডাক পেয়েছে ততটা নামডাক পায়নি নারীদের টুর্নামেন্ট। তবুও প্রতিবছরই নারী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের আয়োজন করে থাকে ভারত আর অস্ট্রেলিয়া। এবার সেই তালিকায় নাম তুলতে যাচ্ছে হংকংয়ের ফেয়ারব্রেক। যেখানে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন বাংলাদেশ নারী জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার পেস অলরাউন্ডার জাহানারা আলম ও লেগস্পিনিং অলরাউন্ডার রুমানা আহমেদ।

হংকংয়ের এই টুর্নামেন্টটি আগামী ১ মে দুবাইয়ে শুরু হবে। আরও আগামী ৩০ এপ্রিল দেশ ছাড়ার কথা রয়েছে তাদের। বিসিবিও ইতোমধ্যে তাদের ছাড়পত্র দিয়েছে। 

পেস অলরাউন্ডার জাহানারা আলমের অভিজ্ঞতা আছে নারী আইপিএলে খেলার। ২৯ বছর বয়সী ডানহাতি এই পেসার ৭১ টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৫৫ উইকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে টুর্নামেন্টটি খেলতে যাওয়ার ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জাহানারা বলেন, ‘আগামী ৩০ এপ্রিল দেশ ছাড়ার কথা আছে। সব ঠিক থাকল ফিরব ১৬ মে। এবার ঈদুল ফিরত দেশের বাইরে হবে।’

অন্যদিকে ৩০ বছর বয়সী রুমানা আহমেদ মূলত লেগস্পিনিং অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে ৬৯ ম্যাচে তার ৭৪৮ রানের সঙ্গে রয়েছে ৬১ উইকেট। এবারই প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন তিনি।

৬ দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২০টি। যেখানে ৩৫টি দেশের ৯০ জন নারী ক্রিকেটার অংশ নেবেন। বাংলাদেশের জাহানারা খেলবেন টুর্নামেন্টটির দল ফ্যালকনে, রুমানার দলের নাম বার্মি আর্মি।

২০১৮ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করেছিল ফেয়ারব্রেক। এবার তারা বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজি এই ক্রিকেট লিগটিকে স্বীকৃতি দিয়েছে আইসিসি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft