হাকিমপুরে আইএফআইসি ব্যাংক উদ্বোধন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৫:৩৫ পিএম

দিনাজপুরের হিলি হাকিমপুরে জয়পুরহাট শাখা আওতাধীন আইএফআইসি ব্যাংকের হিলি বন্দর উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) দুপুর ১২ টায় হিলি সোনারপট্টি রজিদা কমপ্লেক্সে এ শাখার উদ্বোধন করা হয়। 

আইএফআইসি জয়পুরহাট জেলা শাখা ব্যবস্থাপক একেএম কামরুল সরকারের সভাপতিত্বে হিলি বন্দর শাখার ইনচার্জ মৃন্ময় সরকারের সঞ্চালনায় উদ্ভোধন পূর্ববর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান, হারুন উর রশিদ হারুন। 

এছাড়ও জয়পুরহাট জেলা শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার রিপন বাবু,পাঁচবিবি উপশাখা ইনচার্জ তাকিউল, সাবেক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ওমর আলী, রমিদা কমপ্লেক্সের সত্ত্বাধিকারী মাহফুজুর রহমনা বাবু প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি হারুর উর রশিদ হারুন ফিতা কেটে উদ্বোধন করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft