গাইবান্ধায় জমজমাট ঈদ বাজার
গাইবান্ধা প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ২:১১ পিএম


পবিত্র ঈদ উৎসব পালনের প্রস্তুতি নিচ্ছেন সাধারণ মানুষ। এ উৎসব ঘিরে ব্যবসা-বাণিজ্যে সুবাতাস বইছে।  পোশাকসামগ্রীর দোকানগুলোতে চলছে বেচাকেনার ধুম। জমজমাট গাইবান্ধার বিপনীবিতান-মার্কেট আর শপিংমলগুলো। ঈদের সাতদিন আগে থেকে কেনাকাটার ধুম পড়ে যেত। এবার রোজার প্রথম দিক থেকেই দরজিবাড়িতে শুরু হয় ব্যস্ততা। 

মার্কেটগুলো মানুষের পদচারণায় মুখর হতে থাকে। রোজার ১৫ দিনের মাথায় ছুটেছেন কেনাকাটা সেরে নিতে। ব্যবস্ত সময় কাটাচ্ছেন ফুটপাতের দোকানিরাও। গরম উপেক্ষ করে ঈদের কেনাকাটায় ভিড় জমেছে মার্কেটগুলোতে। রোদে পুড়ে, গরমে ঘেমেও থেমেনেই ঈদ কেনাকাটা। তবে পোশাকের দাম নিয়ে অস্বস্তি ও ক্ষোভ জানিয়েছে ক্রেতারা। পণ্য, শখের পণ্যের বেচাকেনাও বাড়ে।

 প্রসাধনীর বাজারে তৈরি হয় বাড়তি চাহিদা। এছাড়া টুপি,তসবিহ, আতর, চশমা, ঘড়ির দিকেও রয়েছে মানুষের দৃস্টি। সবচেয়ে বেশি ভিড় হচ্ছে কাপড়ের দোকানে। কাপড়ের মধ্যে পছন্দের শীর্ষে রয়েছে শাড়ি ও থ্রি পিস। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft