একই সঙ্গে স্বাস্বী-স্ত্রীর দাফন
গাইবান্ধা প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ২:০৮ পিএম

         

স্ত্রী ফিরোজা (৪৬) বেগমের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন স্বামী আয়নাল হক (৫০)। গত  ২৬ এপ্রিল মঙ্গলবার নিহত আয়নাল হকের শ্বশুরবাড়ি গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বারো টিকরি গ্রামে পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়।

 গত ২৫ এপ্রিল সোমবার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার বটতলা নামক এলাকায় ঢাকাগামী বাস ও গাইবান্ধাগামী লাশবাহী এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আয়নাল হক। নিহত আয়নাল হক একই ইউনিয়নের কমলার বাজার এলাকার মৃত রমিজ আলীর ছেলে। এমন মর্মান্তিক মৃত্যুতে হতবাক এলাকাবাসী। 

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, গত সোমবার সকালে রাজধানীর মিরপুর থেকে এ্যাম্বুলেন্সে করে  স্ত্রীর মরদেহ নিয়ে দুই ছেলে ফরহাদ ও ফরিদসহ ছয়জনকে সঙ্গে নিয়ে গাইবান্ধার গিদারী ইউনিয়নের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আয়নাল হক। পথে দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার বটতলা নামক এলাকায় বাসের সঙ্গে তাদের এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এ্যাম্বুলেন্স চালক দীন মোহাম্মদ (৩০) ও আয়নাল হক নিহত হন। 

এসময়  ফিরোজা-আয়নালের ছেলে ফিরোজ মিয়া (৩২), ফরহাদ মিয়া (১৯) ও ফিরোজের শ্যালক মিজানুর আহত হন। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ছোট ছেলে ফরহাদের অবস্থা গুরুতর। এ্যাম্বুলেন্সের নিহত চালক দীন মোহাম্মদের বাড়ী পিরোজপুরের কাউখালী উপজেলায়। জীবিকার জন্য ৩০ বছর আগে ফিরোজা-আয়নাল দম্পতি গাইবান্ধা থেকে ঢাকার মিরপুরে চলে যান। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft