ফটিকছড়ির জাহাঙ্গীর চৌধুরী ঢাকা ক্লাবের পরিচালক নির্বাচিত
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৯:৫৪ পিএম

ঢাকা ক্লাবের পরিচালক নির্বাচিত হয়েছেন ফটিকছড়ির কৃতি সন্তান অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী। বৃহস্পতিবার (৩১ মার্চ) অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী পরিষদের নির্বাচন এ পদে তিনি তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন। উপ-জেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের আলহাজ্ব ফররুখ আহমদ চৌধুরীর ২য় সন্তান জাহাঙ্গীর চৌধুরী।
এছাড়া তিনি চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি, চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার এন্ড কমার্স এর পরিচালক, চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান চৌধুরী কনসোরটিয়ামের সিইও, রোটারি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নির্বাচিত হওয়ায় জাহাঙ্গীর চৌধুরীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।