রায়পুরায় সাবেক এমপি স্মরণে সভা অনুষ্ঠিত
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৯:৪৬ পিএম আপডেট: ০১.০৪.২০২২ ৯:৪৯ পিএম

রায়পুরার সাবেক সংসদ সদস্য নরসিংদী জেলা বিএনপির সাবেক সভাপতি ও তাঁতি দল  কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী মৃধার স্মরণে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সকালে রায়পুরা উপজেলার বালুয়াকান্দি সামসুল উলুম মাদ্রাসা কমপ্লেক্স মাঠে আব্দুল আলী মৃধা স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আব্দুল আলী মৃধা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাসুম মৃধা।  আমিরগঞ্জ ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জাতীয় নির্বাহী কমিটির  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা।

আরো বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ‍্যুত, সাধারণ সম্পাদক ও চর আড়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বাদল, রায়পুরা উপজেলা বিএনপির সহসভাপতি  হযরত আলী ভূঁইয়া  , হাবিবুর রহমান  হাবিব, আলফাজ উদদীন মিঠু, রফিকুল ইসলাম রফিক  সহ গণ‍্যমান‍্য ব‍্যক্তিগণ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft