বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের কমিটির অভিষেক
বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৮:১৯ পিএম

বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের কমিটির অভিষেক 

বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন এর অন্তর্ভুক্ত বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে। উক্ত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ এর  সভাপতি মোঃ আলমগীর হোসেন আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সাধারণ সম্পাদক, আব্দুল হান্নান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার, সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন আলহাজ্ব মোহাম্মদ কামরুল আলম রিপু( সিনিয়র সহ-সভাপতি সংযুক্ত শ্রমিক ফেডারেশন ঢাকা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট নুরে আজম বাবু( আইন উপদেষ্টা বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ), আলহাজ্ব মোঃ আমিরুল ইসলাম (সাবেক সহ-সভাপতি কার্যকারী সদস্য শ্রমিক ফেডারেশন ঢাকা), মোঃ নজরুল ইসলাম পাতু (সাবেক সভাপতি জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ), আব্দুস সাত্তার শেখ( সাবেক সাধারন সম্পাদক বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ), মোঃ গোলাম কিবরিয়া (সাবেক সাধারন সম্পাদক বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ) সহ বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ এর নবনির্বাচিত সকল সদস্যবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft