প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৮:০৯ পিএম

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় চির নিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশালের বঙ্গবন্ধু সংগীত কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মুহিদুল ইসলাম। শুক্রবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
ফাতেহা পাঠ করে তিনি বঙ্গবন্ধুসহ স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহীদ, জাতীয় ৪ নেতা ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন। তিনি মোনাজাত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।
এসময় কলেজের উপাধাক্ষ্য মো: বেল্লাল হোসেন,সংগীত প্রভাষক কৃষ্ন কান্তশীল,পলাশ চন্দ্র ঢালীসহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।