সোনাগাজীতে ইউনিয়ন পরিষদের ভবন উদ্বোধন
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৭:৩৫ পিএম

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সংসদ সদস্য জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। ইউনিয়ন পরিষদে মোবাইল ফোন ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সকল সেবা দেওয়া হচ্ছে। আগের মতো নাগরিক সেবার জন্য শহরে যেতে হচ্ছে না। 
 
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম, সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, মডেল থানার অফিসার্স ইনচার্জ খালেদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক ও এলজিইডির উপজেলা প্রকৌশলী মনির হোসেন।
  
বৃহষ্পতিবার (৩১ মার্চ) সকালে সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের নব-নির্মিত ভবন উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল জানান, ২০১৯-২০ অর্থবছরে এলজিইডির অর্থায়নে প্রায় এক কোটি ত্রিশ লাখ টাকা ব্যয়ে আধুনিক এই ইউপি ভবন নির্মাণ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft