ফরিদপুরে ট্রাক্টরের ধাক্কায় স্কুল ছাত্র নিহত
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৭:০৬ পিএম

ফরিদপুর সদর উপজেলার গেরদা এ. এফ.মুজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র শেখ নাইম ছুটির পর বিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে মাটি টানা বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় পিষ্ট হয়ে নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার দুপুরে দেড়টার দিকে গেরদা মান্নানের দোকানের মোড়ে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। 

এলাকার সাধারণ মানুষ ট্রাক্টর ও ড্রাইভারকে আটক করেছে। নিহত নাইম আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গি গ্রামের দিনমজুর সেকেন শেখের ছেলে। এ ঘটনায় নাইমের পরিবারে সন্তান হারানোর আহাজারি চলছে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল জলিল বলেন, খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এরপর ট্রাক্টরসহ চালককে থানায় নিয়ে আসা হয়েছে। 
 
ঐ স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে ক্লাস শেষে নাইম বাই সাইকেলে চালিয়ে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা মাটি টানা একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায় । এ ঘটনায় উপস্থিত জনতা তাৎক্ষণিক চালকসহ ঐ ট্রাক্টরটি আটক করে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন ঢালী ও কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে যান।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft