সাড়ে ১০ হাজার কোটি টাকায় ফাইভ-জি’র তরঙ্গ বিক্রি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৪:৪৬ পিএম আপডেট: ৩১.০৩.২০২২ ৮:১১ পিএম


পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক তথা ফাইভ-জি’র তরঙ্গ (স্পেকট্রাম) নিলামে উঠার মাত্র ৩০ মিনিটেই সাড়ে ১০ হাজার কোটি টাকারও বেশি দামে বিক্রি করলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেলা ১১টা ৩০ মিনিটে শুরু হয় নিলাম অনুষ্ঠান। বেলা ১২ টার মধ্যেই ১০ হাজার ৬৪১ কোটি টাকার তরঙ্গ বিক্রি হয়ে যায়।

প্রথম রাউন্ডে টেলিটক ১ হাজার ৬৮০ কোটি টাকায় ৩০ মেগাহার্টজ তরঙ্গ ক্রয় করেছে। ২৩০০ ব্র্যান্ডের এই তরঙ্গ ক্রয় করেছে টেলিটক। 

রবি অজিয়াটা ২৬০০ ব্র্যান্ডের ৬০ মেগাহার্টজ তরঙ্গ ক্রয় করেছে। এর দাম ৩৩৬০ কোটি টাকা। 

গ্রামীণ ফোন ২৬০০ ব্র্যান্ডের ৬০ মেগাহার্টজ তরঙ্গ ৩৩৬০ কোটি টাকায় কিনেছে।

আর বাংলালিংক ২৩০০ ব্র্যান্ডের ২২৪১ কোটি ৪০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে।

আজ ২২০ মেগাহার্টজ তরঙ্গ বিক্রির নিলাম হবে। এই নিলামে গ্রামীণ ফোন, বাংলালিংক, রবিঅজিয়াটা ও টেলিটক অংশ নিচ্ছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান বিটিআরসি এ নিলামের আয়োজন করেছে। 

‘রেডিও ফ্রিকোয়েন্সি অকশন-২০২২’ শীর্ষক নিলামে মেগাহার্টজ তরঙ্গের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৫ বছরের জন্য ৬ মিলিয়ন ডলার। এবারের নিলামের জন্য ২.৩, ২.৬ এবং ৩.৫ গিগাহার্টজ ব্যান্ড নির্ধারণ করা হয়েছে। নিলাম অনুষ্ঠিত হবে ১৮ ব্লকে। প্রতি ব্লকে থাকবে ১০ মেগাহার্টজ করে তরঙ্গ।

প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো ফাইভ-জি চালু হয়। রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে এই নেটওয়ার্ক চালু করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft