রায়পুরে অবৈধ অনুপ্রবেশ করায় ভারতীয় নাগরিক আটক
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৪:৩৭ পিএম


অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় লক্ষ্মীপুরের রায়পুরে রাজেশ (৫৪) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শিপন বড়ুয়া বলেন, রাজেশ ভারতীয় নাগরিক। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তাদের নির্দশনা পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজেশ পুলিশকে জানিয়েছে, তিনি ভারতের পাঞ্জাবের বাসিন্দা। পরিবার নিয়ে তিনি দিল্লিতে থাকেন। চারদিন আগে যশোর সীমান্ত অতিক্রম করে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। ঘুরতে ঘুরতে তিনি রায়পুর চলে আসেন। তবে কি কারণে বাংলাদেশে প্রবেশ করে রায়পুর এসেছেন জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ মার্চ) মধ্যরাতে রায়পুরের বামনী ইউনিয়নের সাগরদি গ্রামের একটি চা দোকানে রাজেশ ঘোরাফেরা করছিল। এসময় স্থানীয়দের কাছে তাকে সন্দেহজনক মনে হয়। পরে স্থানীয়রা তার পরিচয় জানতে চায়। কিন্তু রাজেশ বাংলা ভাষা বুঝতে পারেনি। এসময় তিনি হিন্দি ভাষায় কথা বলেন। পরে স্থানীয়রা রায়পুর থানা পুলিশকে খবর দিলে রাজেশকে আটক করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft