রাজাপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৩:৩২ পিএম



“ইলিশ আমাদের জাতীয় মাছ জাটকা ধরলে সর্বনাশ” এ শ্লোগানে ঝালকাঠির রাজাপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন ঘোষনা করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। 

এছাড়াও অরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহ-আলম নান্নু, উপজেলা ক্রড়ী সংস্থার সহ-সভাপতি শাহজাহান মোল্লা, মঠবাড়ি মৎস্য জীবী সংগঠনের সাধারণ সম্পাদক মো. শহিদ শরীফ প্রমূখ। এর পূর্বে উপজেলা পরিষদ চত্তরে থেকে এক বর্ণাঢ্য সড়ক র‌্যালী বের হয়। 





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft