রাজাপুরে মাদক কারবারি গ্রেপ্তার
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৩:২৬ পিএম


ঝালকাঠির রাজাপুরে মো. আল-মামুন (৩৮)কে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরজানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আল-মামুন উপজেলার উত্তর সাউথপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে রাতেই মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন মামুনকে পুলিশে সোপর্দ করেন।

 রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, র‌্যাবের করা মামলায় বৃহস্পতিবার দুপুরে আল-মামুনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft