মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ড
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৩:২২ পিএম


গাইবান্ধায় মাদক মামলায় পারভীন বেগম শায়লা (৩৮) নামের এক নারীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার চার আসামিকে খালাস দেন আদালত।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভীন গোবিন্দগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের বর্ধনকুঠি এলাকার মৃত মছির উদ্দিনের স্ত্রী।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোবিন্দগঞ্জ থানা পুলিশ ২০১৮ সালের ৮ডিসেম্বর সাপমারা ইউপির ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কের সাহেবগঞ্জ এলাকা থেকে পারভীন বেগম শায়লাকে হিলি থেকে ছেড়ে আসা বগুড়াগামী পায়রা মেইল বাস থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তিন-চারজন বাসের জানালা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মমিনুল হক বাদী হয়ে একটি মাদক মামলা করেন।

ফারুক আহম্মেদ আরও বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ ফাঁসির আদেশ দেন। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। মামলায় অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft