যুক্তরাষ্ট্রে এসকে সিনহার বাড়ির সন্ধান: ফের দুদকের মামলা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ২:৪৭ পিএম


সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটি তিনতলা বাড়ি কেনার ঘটনায় আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩১ মার্চ) এ মামলা করে দুদক।

এর আগে রোববার (২৭ মার্চ) দুদক সূত্রে জানানো হয়, নিজের আপন ছোট ভাইয়ের নাম ব্যবহার করে বাড়িটি কিনেছেন এসকে সিনহা।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত তিনতলা বা‌ড়িটির দাম ২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলা‌দেশি মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ৮৬ টাকা হি‌সাবে) ২ কো‌টি ৪০ লাখ টাকা। ২০১৮ সালের ১২ জুন এস কে সিনহা সম্পূর্ণ ক্যাশ ডেলিভারিতে নিউজার্সির প্যাটারসনের জাপার স্ট্রিটে ১৭৯ হোল্ডিংয়ের বাড়িটি কিনেছেন বলে জানা গেছে।

দুদক সূত্রে জানা যায়, ছোট ভাই অনন্ত কুমার সিনহাকে ব্যবহার করে এস কে সিনহা বাড়িটি কেনার অর্থ বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় সিনহা ও তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে মামলার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন পেশ করেছেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। কমিশনের অনুমোদন পেলেই মামলাটি দায়ের করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft