রমজানের আগে আরেক দফা অস্থির নিত্যপণ্যের বাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ২:৪৩ পিএম


রমজান মাসে মুসলিম প্রধান দেশগুলোতে চলে নিত্যপণ্যে ছাড়ের প্রতিযোগিতা। অথচ বাংলাদেশের চিত্র একেবারেই বিপরীত। চৈত্রের দাবদাহ উপেক্ষা করে রমজানের প্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে ভিড় বাড়ছে রাজধানীবাসীর। এই সুযোগে তীব্র গরমের সঙ্গে প্রতিযোগিতা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। তাতেই কাটছাঁট করতে হচ্ছে পণ্য তালিকা।

ছোলার দোকানে ফুটে ওঠা এক চিলতে হাসি মলিন হচ্ছে ডাল ও চিনি কিনতে গিয়ে। সপ্তাহ ব্যবধানে ৩ থেকে ৫ টাকা বেড়েছে চিনি ও ডালের দাম।

মুরগির বাজারে ক্রেতার আনাগোনা বাড়লেও, দাম শুনে পিছু হটছেন ক্রেতারা। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। কিছুটা স্বস্তির আভাস টমেটো, শসা, গাজরে। যদিও মরিচ-বেগুনে বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। 

বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স কমিটির কঠোর নজরদারির চান ক্রেতা সাধারণ।

এদিকে পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে কঠোরভাবে বাজার পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোঃ. আবদুর রাজ্জাক। বুধবার এক সম্মেলনে তিনি বলেছেন, সরকারের সময়োপযোগী ও ত্বরিত পদক্ষেপের ফলে ইতিমধ্যে তেল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft