সেনেগাল সমর্থকের লেজারেই কি পেনাল্টি মিস করেন সালাহ?
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ২:৪০ পিএম


আফ্রিকা অঞ্চল থেকে বাছাইপর্বের শেষ রাউন্ডে সেনেগালের কাছে হেরে বিদায় নিতে হয়েছে সালাহর মিশরকে। এ বছরের আফ্রিকান নেশনস কাপের ফাইনালের রি-ম্যাচে নির্ধারিত সময়ে ১-০ গোলে এগিয়ে ছিল সেনেগাল। ফল দুই লেগ মিলিয়ে অ্যাগ্রেগেট দাঁড়ায় ১-১।

খেলা টাইব্রেকারে গড়ালে সেখানে ৩-১ ব্যবধানে মিশরকে পরাজিত করে কাতারের টিকিট কাটে সেনেগাল। সেনেগালের অধিনায়ক সাদিও মানে টাইব্রেকার থেকে লক্ষ্যভেদ করেন। অন্যদিকে সালাহ তার পেনাল্টি হাতছাড়া করেন। এ নিয়ে তৃতীয়বারের মত ফিফা বিশ্বকাপে সেনেগাল। এর আগে ২০১৮ ও ২০০২ বিশ্বকাপে অংশ নিয়েছিল তারা।

সেনেগাল জিতলেও বিতর্ক হচ্ছে লেজার নিয়ে। টাইব্রেকারের সময় মিশরের ফুটবলারদের চোখেমুখে বারবার লেজার রশ্মি ফেলতে থাকেন স্বাগতিক সেনেগালের দর্শকরা। পেনাল্টি শ্যুট আউটে গোল করতে ব্যর্থ হন মিশরের সবচেয়ে বড় তারকা সালাহও। বল পোস্টের ওপর দিয়ে মেরে দেন তিনি।

সালাহ শট নেওয়ার সময় তার চোখেমুখে লেজার মারেন সেনেগালের দর্শকরা। এছাড়া মিশরের গোলরক্ষক এল সেনাওয়ের চোখেও বেশ কয়েকবার লেজার ফেলেন স্বাগতিক দর্শকরা।

টাইব্রেকারে সেনেগাল ও মিশরের প্রথম দুই শটেই গোল করতে ব্যর্থ হয়। সেনেগালের কৌলিবালি ও চিস এবং মিশরের মোহাম্মদ সালাহ ও জিজো ব্যর্থ হন। তৃতীয় ও চতুর্থ শটে সেনেগালের ইসমাইল সার ও বাম্বা দিয়েং আর ভুল করেনি।

তৃতীয় শটে মিশরের আল সুলাইয়াও জাল খুঁজে পেলেও চতুর্থ শটে ব্যর্থ হন মোস্তফা মোহাম্মদ। সেনেগালের হয়ে পঞ্চম ও নির্ধারণী শট নিতে আসেন সাদিও মানে। তিনি আর করেনি ভুল, সঠিক স্পট কিকে সেনেগালকে নিয়ে যান কাতার বিশ্বকাপে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft