নওগাঁয় ট্রাক-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৯:৪৬ পিএম



 নওগাঁয় বালু বোঝাই ট্রাক্টর ও পণ্য বোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে জেলার সাপাহার উপজেলার সাপাহার-সরাইগাছী সড়কের বাসুলডাঙ্গা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাক্টর চালকের নাম ওমর ফারুক (৩৮)। তিনি মান্দা উপজেলার চকবাপন গ্রামের এমাজউদ্দীনের ছেলে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান বলেন, সকালে বালু বোঝাই ট্রাক্টরটি সরাইগাছী থেকে সাপাহারের দিকে যাচ্ছিল। এ সময় বাসুডাঙ্গা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ট্রাক্টরের চালক। 

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক ও ট্রাক্টর দুটি জব্দ করা হয়। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft