আইপিএলকে না বললে নিষিদ্ধ হতে পারেন সংশ্লিষ্ট ক্রিকেটার!
প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৯:৩১ পিএম


বর্তমান সময়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর অন্যতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আর আইপিএল মানেই টাকার ঝনঝনানি। তাই এখানে খেলতে উন্মুখ হয়ে থাকে বিশ্বের সব দেশের ক্রিকেটাররা। অনেকে তো জাতীয় দলের দায়িত্ব থেকে একেই প্রাধান্য দিয়ে থাকে। এর মাঝেও অনেকে আইপিএলে খেলার জন্য নাম দিয়েও নিজেকে সরিয়ে নেন। আবার অনেকে এমন করেন দল পাবার পরও। তাই এবার এমন খেলোয়াড়দের জন্য কঠোর নিয়ম করতে যাচ্ছে আইপিএল কমিটি।

নিলামে দল পাওয়ার পরও আসর শুরুর আগে অনেক ক্রিকেটার নাম সরিয়ে নেয়ায় বিপাকে পড়তে হয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে। হুট করে দলভুক্ত একজন ক্রিকেটার চলে গেলে বা নাম প্রত্যাহার করলে ফ্র্যাঞ্চাইজিরা দুর্ভাবনায় পড়ে। তাইতো এই সমস্যা সমাধানে বিসিসিআই কঠোর পদক্ষেপ নিতে চলেছে।

এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে খেলাধুলা বিষয়ক নিউজপোর্টল ক্রিকবাজ। তারা প্রতিবেদনটিতে জানায়, আইপিএল থেকে নাম প্রত্যাহার করা ঠেকাতে কী পদক্ষেপ নেয়া যায় তা খুঁজে বেড়াচ্ছে আইপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিসিআই। তবে গুঞ্জন রয়েছে, ভবিষ্যতে নাম প্রত্যাহার করা ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করা হতে পারে। অর্থাৎ, যে ক্রিকেটার আইপিএলে দলভুক্ত হওয়ার পর না খেলার সিদ্ধান্ত নেবেন তাদের একটি নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট সংখ্যক মৌসুম নির্বাসিত করা হতে পারে।
 
আইপিএলের এবারের আসরে দু’জন ইংলিশ ক্রিকেটার দল পাওয়ার পরও নিজেদের নাম প্রত্যাহার করে নেন। অ্যালেক্স হেলস জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তি ও ধকলের কারণে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলবেন না বলে ঘোষণা দেন। যার মূল্য ছিল দেড় কোটি রুপি। অন্যদিকে ২ কোটি রুপিতে নতুন দল গুজরাট টাইটান্সে দল পাওয়া জেসন রয় পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা বলে আইপিএল থেকে নাম প্রত্যাহার করেন। যদিও মনে করা হচ্ছে নিলামে প্রত্যাশিত মূল্য না পাওয়ায় আইপিএলকে না করেছেন এই ইংলিশ ওপেনার!

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft