কুমারখালীতে সুফলভোগী জেলেদের মাঝে ছাগল বিতরণ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৮:২৭ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে ইলিশ মাছের প্রজনন মৌসুমে ইলিশ ধরা থেকে বিরত থাকা সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ছাগল ও ছাগলের খাবার বিতরণ করা হয়েছে। ৩০ মার্চ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার ১০ জন জেলের মাঝে ২ টি করে মোট ২০ টি ছাগল ও ৪০ কেজি করে খাবার বিতরণ করা হয়।

এ সময়  উপজেলা নির্বাহি কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। এছাড়াও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু, কুমারখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা  আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খান তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft