চরম ক্ষেপেছেন আলিয়া
প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৫:০৮ পিএম


ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ‘আরআরআর’। দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা রাম চরণ ও জুনিয়র এনটিআরের অ্যাকশনে মজেছে দর্শক। তবে এই সিনেমার পরিচালক এস এস রাজামৌলির ওপর ক্ষেপেছেন বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভাট। বক্স অফিস কাঁপানো এই সিনেমায় তিনি রাজুর হবু স্ত্রীর চরিত্রে রূপদান করেছেন।

জানা যায়, 'আরআরআর' মুক্তির পর থেকেই মন ভালো নেই আলিয়ার। বলিউড সিনেমায় তিনি প্রথম সারিতে জায়গা করে নিলেও দক্ষিণী সিনেমার পর্দায় নায়িকার উপস্থিতি ছিল খুবই কম। আর এতেই ক্ষেপেছেন মহেশকন্যা।

এর আগে দুই নায়ক রাম চরণ ও জুনিয়র এনটিআরের কাঁধে কাঁধ মিলিয়ে সিনেমার প্রচারণায় নেমেছিলেন আলিয়া। কিন্তু সেই ছবিতেই তাকে অবহেলা করেছেন পরিচালক, পরিচিতমহলে এমনই অভিযোগ করেছেন নায়িকা।

সেই জেরে পরিচালক এস এস রাজামৌলিকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়া থেকে 'আরআরআর'-এর প্রচারণার সব ছবি মুছে ফেলেছেন।

প্রসঙ্গত, তেলুগু স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারামা রাজু এবং কোমারাম ভীম নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘আরআরআর’ সিনেমার গল্প। এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অজয় দেবগন। এছাড়া রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাদেরও পর্দায় দেখা মিলছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft